মঙ্গলবার ৯ জুন ২০২৬ - ১৫:৪০
“মিনাবের শহীদদের” প্রদর্শনীতে ২০ হাজার বসনিয়ান শিশুর ভিড়

সারায়েভো-তে অনুষ্ঠিত শিশুদের চতুর্থ উৎসবে ইরানের সাংস্কৃতিক পরামর্শক দপ্তরের আয়োজনে “মিনাবের শহীদদের” স্মরণে স্থাপিত একটি প্রদর্শনীতে প্রায় ২০ হাজার শিশু অংশগ্রহণ করেছে। এই আয়োজনের মাধ্যমে মিনাবের শাজারা তইয়্যেবা স্কুল-এর শহীদ শিক্ষার্থীদের স্মৃতি তুলে ধরা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক ও যোগাযোগ সংস্থা-এর জনসংযোগ দপ্তরের প্রতিবেদনে বলা হয়, এই শিশু উৎসব ১৬ ও ১৭ জুন গোরান চেঙ্গিচ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়, যা বসনিয়া ও হার্জেগোভিনার সবচেয়ে বড় শিশু-কেন্দ্রিক আয়োজন হিসেবে পরিচিত।

এতে ইরানের সাংস্কৃতিক পরামর্শক দপ্তর অংশগ্রহণ করে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে-যেমন ব্লক প্রিন্টিং, ক্যালিগ্রাফি, রঙ করা এবং “শাজারা তইয়্যেবা স্কুলের শহীদ শিক্ষার্থীদের উদ্দেশে চিঠি লেখা” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-যা শিশু ও কিশোরদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এই উৎসবে দেশের বিভিন্ন নার্সারি, প্রাথমিক বিদ্যালয়, শিশু সংগঠন এবং ক্রীড়া ক্লাব অংশগ্রহণ করে এবং শিশুদের শিক্ষা, খেলনা ও স্বাস্থ্যসেবার সাথে সম্পর্কিত বিভিন্ন সামগ্রী উপস্থাপন করা হয়।

সারায়েভো চিলড্রেনস ইনস্টিটিউট-এর নার্সারিগুলোও বিভিন্ন পরিবেশনা ও কার্যক্রমের মাধ্যমে এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের স্টলটি এ বছর মিনাবের শহীদ ছাত্রদের স্মরণে সজ্জিত ছিল এবং দুই দিনের এই উৎসবে মোট প্রায় ২০ হাজার শিশু প্রদর্শনীটি পরিদর্শন করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha